Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাওড়া স্টেশন থেকে জঙ্গি সন্দেহে ধৃত কোচবিহারের যুবক - NewsOnly24

হাওড়া স্টেশন থেকে জঙ্গি সন্দেহে ধৃত কোচবিহারের যুবক

কলকাতা: জঙ্গি সন্দেহে হাওড়া স্টেশন থেকে কোচবিহারের বাসিন্দাকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশের দাবি, শনিবার সকালে ট্রেনে চড়ে ভিনরাজ্যে পালানোর আগেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, গত বছরের আগস্টে শাসন থানায় একটি মামলার তদন্তে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। তার পর থেকে তাঁকে নজরে রাখা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হাওড়া স্টেশনে ওঁৎ পাতে রাজ্য পুলিশের এসটিএফ।

গ্রেফতার করে ৪২ বছর বয়সি নান্নু মিঞার বাড়ি দিনহাটায়। ধৃতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ইউএপিএ-র বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় ফৌজদারি আইনের বেশ কয়েকটি ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

নান্নু কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক