Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাংলার দাবিদাওয়া নিয়ে দিল্লিতে মুখোমুখি বৈঠক মোদী-মমতার, কবে? - NewsOnly24

বাংলার দাবিদাওয়া নিয়ে দিল্লিতে মুখোমুখি বৈঠক মোদী-মমতার, কবে?

নয়াদিল্লি: একাধিক কর্মসূচি নিয়ে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্য়তম একটি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক, অন্যটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী সাক্ষাতের সময় দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে সাক্ষাতের সময়।

আগামী ১৯ তারিখ রয়েছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর। পর দিন, আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে মোদী-মমতা বৈঠকের দিন ধার্য হয়েছে। ওই দিন বেলা ১১টায় সংসদ ভবনে সাক্ষাৎ হতে পারে মোদী এবং মমতার। মূলত বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া অর্থ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান মমতা।

এর আগেই মমতা জানিয়েছিলেন, কিছু সাংসদকে সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। বাংলার প্রাপ্য টাকা নিয়ে বিশদে কথা বলতে চান। মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁর কাছে ১৮, ১৯ বা ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনও একদিন সাক্ষাতের সময় চেয়েছি। ১০০ দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা— এই সমস্ত খাতে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সে নিয়েই কথা বলার আছে। ওরা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে। অথচ বাংলার প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। ভাগের টাকা পাচ্ছি না। সে ব্যাপারেই কথা বলব প্রধানমন্ত্রীর সঙ্গে ।’’

সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর রাজধানীতে উড়ে যেতে পারেন মমতা। ২০ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই থাকবেন মুখ্যমন্ত্রী। ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। ২১ তারিখ কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

Related posts

ভোটের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল, পূর্ব মেদিনীপুরে নতুন এসপি

বিপর্যয় খাতে বাংলার ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া, সংসদীয় কমিটিতে সরব তৃণমূল

‘গোপনে নাম বাদ দেওয়া হচ্ছে, ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে’—বিস্ফোরক মমতা