Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাসিনার আমন্ত্রণ,২দিনের বাংলাদেশে সফরে মোদী - NewsOnly24

হাসিনার আমন্ত্রণ,২দিনের বাংলাদেশে সফরে মোদী

ডেস্ক: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রন হাসিনার,চলতি মাসের শেষ সপ্তাহে ২ দিনের বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে মোট তিনটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।


আগামী ২৬ ও ২৭ মার্চ তিনি যোগ দেবেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান, ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উজ্জাপন ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালন অনুষ্ঠানে। সফরের প্রথম দিনেই (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসবেন। রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং বিদেশমন্ত্রী একে আবদুল মোমের সঙ্গেও বৈঠক সারবেন।
আরও পড়ুনঃ বাড়ছে করোনা, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বুধবার বৈঠক করবেন মোদী

সরকারি কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী যাবেন মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। সেখানে মতুয়া গুরুদেবের সৌধে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাঁর। তাঁর সঙ্গে থাকতে পারেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও।


২০১৫ সালে শেষবার বাংলাদেশে গিয়েছিলেন মোদী। তারপর থেকে একাধিকবার হাসিনার সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতা সেরেছেন। গত সপ্তাহেই ত্রিপুরায় ভারত এবং বাংলাদেশের মধ্যে ‘মৈত্রী সেতু’-র উদ্বোধন করেন মোদী। সেই সেতুর ফলে আগরতলার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ আরও উন্নত হবে। বাড়বে বাণিজ্যের পরিমাণ।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?