Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণের মামলা যুক্ত করল রাজ্য পুলিশ! - NewsOnly24

সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণের মামলা যুক্ত করল রাজ্য পুলিশ!

শিবু হাজরা ও উত্তম সরদার। প্রতীকী ছবি

কলকাতা: সন্দেশখালির ঘটনার তদন্তে যুক্ত হল গণধর্ষণের ধারা। পুলিশ সূত্রে খবর, সন্দেশখালির ঘটনায় পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন মহিলার আদালতের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ বার সন্দেশখালি মামলার তদন্তে যুক্ত হল ধর্ষণের ধারা।

জানা গিয়েছে, সন্দেশখালিকাণ্ডে এক মহিলার গোপন জবানবন্দিতে গণধর্ষণের প্রসঙ্গটি উঠে আসে। তার ভিত্তিতেই এই ধারা যুক্ত হয়েছে। তা রুজু হচ্ছে উত্তম সর্দার ও শিবপ্রসাদ (শিবু) হাজরার বিরুদ্ধে মামলায়। এ দিনই উত্তমকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। তাঁকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে। তবে, উত্তম গ্রেফতার হলেও এখনও অধরা শিবপ্রসাদ।

শনিবার অভিযুক্ত দুজনের বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। মামলার সরকারি আইনজীবী অরুণ পাল সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘দুটো ধারা যুক্ত হয়েছে। ৩৭৬ (ডি) এবং ৩০৭…গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা।’’ এ ছাড়া উত্তমের বিরুদ্ধে আর একটি মামলায় ৩৭৬(ডি) এবং ৫১১ নম্বর রয়েছে। ওই মামলাতেই ১০ দিনের হেফাজত চাওয়া হয়েছে।

পাশাপাশি, এ দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার, হুসেন মেহেদী হাসান বলেন, ‘গত কয়েকদিনের ঘটনায় বিভিন্ন মামলা রুজু করেছে। গত সাত দিনে আর কোনও অপ্রীতিকর ঘটনা হয়নি। ওখানকার অবস্থা নিয়ন্ত্রণে। যথেষ্ট বাহিনী আছে।’

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের