প্রথম পাতা খবর প্রণব-পুত্রের কংগ্রেসে প্রত্যাবর্তন, তৃণমূল ছেড়ে ফের পুরনো দলে

প্রণব-পুত্রের কংগ্রেসে প্রত্যাবর্তন, তৃণমূল ছেড়ে ফের পুরনো দলে

320 views
A+A-
Reset

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াটা ছিল “অরাজনৈতিক ভুল”— এভাবেই নিজের দলবদলের সিদ্ধান্তকে ব্যাখ্যা করলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। পাঁচ বছর পর, মঙ্গলবার দুপুরে বিধান ভবনে কংগ্রেসে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক গুলাম আহমেদ মীর-সহ কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা।

দলবদলের পর কংগ্রেসের প্রশংসায় অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, এটি তাঁর “দ্বিতীয় জন্মদিন”। তিনি জানান, কংগ্রেসে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁর মতে, কংগ্রেসই একমাত্র দল, যা ভারতবর্ষে সকল সম্প্রদায় ও জাতিকে একসঙ্গে ধরে রাখতে পারে।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করছে এবং অভিজিৎ মুখোপাধ্যায়ের প্রত্যাবর্তন সেটাই প্রমাণ করে। অভিজিৎ নিজেও জানিয়েছেন, তিনি সংগঠনের যে দায়িত্ব পাবেন, তা পালন করবেন এবং যাঁরা কংগ্রেস ছেড়ে অন্য দলে গেছেন, তাঁদের ফেরানোর কাজ করবেন।

তবে অভিজিতের এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। দলের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ লালা। তাঁর মতে, একসময় অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস ছেড়েছিলেন অভিজিৎ, কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পর খুব একটা সক্রিয় ছিলেন না। এমনকি, হয়তো তিনি লোকসভায় টিকিট পাওয়ার আশা করেছিলেন, যা পূরণ হয়নি। ফলে এই দলবদল নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.