Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে মমতা, সময় বাঁধলেন পুলিশি তদন্তের - NewsOnly24

আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে মমতা, সময় বাঁধলেন পুলিশি তদন্তের

কলকাতা: সোমবার পানিহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালে ধর্ষণের পরে খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়ি যান তিনি। এ দিন দুপুর ১টা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরই মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও। সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে।

পরিবারের সঙ্গে কথা বলে মমতা বললেন, রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে।

উল্লেখ্য, আরজি করের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্তও। হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Related posts

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের