Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - NewsOnly24

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা: পঁচিশে বৈশাখ ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে জোড়াসাঁকো, বিকেলে সায়েন্স সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জানা গিয়েছে, ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন শাহ। সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও হাজির থাকবেন শাহ। আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তনুশ্রী শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকবেন সোমলতা আচার্যও।

বিষয়টি নিয়ে বিজেপি-কে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। কটাক্ষ করছে বাম-কংগ্রেসও। বিজেপির পাল্টা দাবি, শাহের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে ভোট-রাজনীতির যোগসূত্র নেই।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী