Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী থেকে অতি ভারী - NewsOnly24

আজ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী থেকে অতি ভারী

কলকাতা: উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলার সব জেলাতেই আগামী কয়েক দিন কম-বেশি বৃষ্টি চলবে।

বিহার থেকে পশ্চিমবঙ্গের ওপর হয়ে অসম পর্যন্ত সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই কারণে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা অসমের পাশাপাশি বেশকিছু রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এই সক্রিয় মৌসুমী রেখার প্রভাব পড়বে বাংলার ওপরও।

আজ, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বীরভূম, বর্ধমান-সহ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক