Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে হাজির রাজীব! - NewsOnly24

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে হাজির রাজীব!

ডেস্ক: বিধানসভা ভোট মিটতেই বিজেপি দফতরমুখী হননি। ফলত রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিজেপির মায়া কাটিয়ে তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? শুক্রবার আরও জোরালো হয়েছে এই জল্পনা। শুক্রবার তিনি সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজীবের পক্ষ থেকে কোনও বৈঠকের সত্যতা স্বীকার করা হয়নি।


সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন তিনি। তবে অভিষেক-রাজীবের এই সাক্ষাৎকার রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। বৈঠক শেষে অভিষেক কি তাঁর তৃণমূলে ফেরার ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত দিয়েছেন? তা নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: কৃষ্ণনগরে গিয়ে ‘স্লিফ অফ টাং’ করে ফেললেন মুকুল রায়


পরাজিত হওয়ার পর থেকে দলের সঙ্গে বাড়তে থাকে তাঁর দূরত্ব। কোনও কর্মসূচিতেই হাজির হননি। তদুপরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে ফেসবুকে পোস্টও করেন রাজীব। ‘সমালোচনা তো অনেক হল… মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না।’  সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে গিয়ে ‘সৌজন্য সাক্ষাৎ’ সারেন রাজীব। পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পর তাঁর নাকতলার বাড়িতে হাজির হন।

Related posts

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী