Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে - NewsOnly24

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে

কলকাতা: আজ, বৃহস্পতিবার ফের এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর, ২০২৪) ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সে দিন শুনানি হয়নি। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করেছিল। সেই মতো সকাল ১১টা নাগাদ মামলাটি শুনতে পারে সর্বোচ্চ আদালত।

এর আগে এই মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল। তবে, বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হওয়ার পর এটি প্রথমবার তার বেঞ্চে শুনানি হতে চলেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্যানেল সম্পূর্ণ বাতিল করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২২ এপ্রিল রায় দেয়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারান।

এই রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য। রাজ্যের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা একাধিক প্রার্থীও সুপ্রিম কোর্টে মামলা করেন। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

আজকের শুনানিতে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চ কী সিদ্ধান্ত জানায়, সবার নজর সেদিকেই।

Related posts

ছিটমহলের ১৫ হাজার ভোটার ‘বিচারাধীন’! তালিকা প্রকাশেই ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি

এসআইআরে চূড়ান্ত তালিকায় বাদ ৫.৪৬ লক্ষ নাম, তবু ৮২ কেন্দ্রে ভোটার বৃদ্ধি—সিঙ্গুর-নন্দীগ্রামেও বাড়ল সংখ্যা

নন্দীগ্রামে বাড়ল ৭৭০ ভোটার, ভবানীপুরে কমল ২,৩২৪, দুই নজরকাড়া কেন্দ্রে বিপরীত ছবি