Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুক্রবার রেড রোডে পুজো কার্নিভাল, ফেরার জন্য থাকছে বিশেষ বাস, মেট্রো - NewsOnly24

শুক্রবার রেড রোডে পুজো কার্নিভাল, ফেরার জন্য থাকছে বিশেষ বাস, মেট্রো

পুজো কার্নিভাল। ফাইল ছবি

কলকাতা: আগামী শুক্রবার (২৭ অক্টোবর) রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল। এ বারের কার্নিভালে একশোটিরও বেশি পুজো কমিটি অংশ নিতে চলেছে। কার্নিভালকে কেন্দ্র করে জোড় কদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য।

বিগত কয়েক বছর ধরেই কলকাতার রেড রোডে এই কার্নিভালের আয়োজন করে আসছে রাজ্য সরকার। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। প্রতিবারের মতো এ বারেও বহু মানুষ পুজো কার্নিভাল দেখতে উপস্থিত হবেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কার্নিভাল দেখে বাড়ি ফেরার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য থাকছে বিশেষ পরিবহণ পরিষেবা। পাশাপাশি রাত অবধি মেট্রো পরিষেবায় চালু থাকছে।

রাজ্য পরিবহণ নিগম ওই দিন এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালাবে বলে জানা যাচ্ছে। মধ্যরাত পর্যন্ত মিলবে পরিষেবা। সেক্ষেত্রে এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন-সহ রুটে অতিরিক্ত বাস চালানো হবে বলে জানা যাচ্ছে।

কার্নিভাল উপলক্ষে মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে কলকাতা মেট্রো। সাধারণ দিনে ২৩৪টি মেট্রো রেক চালানো হয়। কার্নিভালের দিন ২৫২টি রেক চালানো হবে। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

জানা গিয়েছে, গোটা রেড রোডের দু’দিকে কার্নিভালের অনুষ্ঠান দেখার জন্য প্রায় ১৮ হাজার দর্শকদের বসার জায়গা করছে রাজ্য। এ বারের কার্নিভালের অনুষ্ঠানে থাকবেন বিদেশি অতিথিরাও। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের ব্রান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে রাষ্ট্রদূতদের প্রতিনিধিদেরও। আমন্ত্রণ জানানো হয়েছে ইউনেস্কোকেও। ইতিমধ্যে রাজ্যের পর্যটন দফতর, কার্নিভাল অনুষ্ঠানে বিদেশি পর্যটকদের আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছে।

Related posts

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল