Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আরজি কর হামলা: মিছিল থেকে আবেগের বশে ভাঙচুর চালানোর স্বীকারোক্তি এক ধৃতের - NewsOnly24

আরজি কর হামলা: মিছিল থেকে আবেগের বশে ভাঙচুর চালানোর স্বীকারোক্তি এক ধৃতের

কলকাতা: বুধবার রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় শুক্রবার পর্যন্ত গ্রেফতার ১৯ জন। পুলিশের কাছে তাঁদেরই একজনের স্বীকারোক্তি, ‘মিছিলে ছিলাম, আবেগের বশে ভাঙচুর চালিয়েছি’!

নাগেরবাজারের বাসিন্দা সৌমিক দাস নামে এক ধৃত দাবি, আরজি কর হাসপাতালের সামনে দিয়ে যে মিছিল যাচ্ছিল, সেই মিছিলে তিনিও ছিলেন। সেই মিছিল থেকে আরজি করে ঢুকে পড়েছিলেন।

আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী, সৌমিক বলেন, ‘‘আমি মিছিলে গিয়েছিলাম। সবাইকে ভাঙচুর করতে দেখে আমি ইমোশনাল হয়ে ভাঙচুর করেছি। এটা আমার অপরাধ হয়েছে। তবে কোনও প্ররোচনা ছিল না। আমি নিজে থেকেই গিয়েছিলাম”।

একই সঙ্গে ওই যুবক বলেন, “আমার চেনাপরিচিতি অনেকেই মিছিলে গিয়েছিল। রাস্তাতেও অনেকের সঙ্গে দেখা হয়েছিল। ওরা আমার পরিচিত। আমার সঙ্গে জিম করে। কেউ নাগেরবাজারে থাকে, কেউ কুন্ডুবাগানে। কুন্ডুবাগান থেকে এক জন ধরা পড়েছে। বিকিদা ধরা পড়েছে বলে শুনলাম। ও আমার সঙ্গে জিম করে।’’

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি