Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক - NewsOnly24

ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক

বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি

ভোটের আগে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে। সিবিআই ও আইবির প্রাক্তন এই শীর্ষকর্তা এবার বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন। সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটের মুখে একজন প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিককে রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

আর এন রবির জন্ম ১৯৫২ সালের এপ্রিল মাসে বিহারের পাটনায়। কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন সাংবাদিকতা করেছিলেন। পরে ১৯৭৬ সালে কেন্দ্রীয় পরিষেবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় পুলিশ পরিষেবায় যোগ দেন।

এরপর কর্মজীবনে তিনি দেশের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। ২০১৪ সালে তাঁকে যৌথ গোয়েন্দা কমিটির চেয়ারম্যান করা হয়। পরে ২০১৮ সালে তিনি উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও দায়িত্ব পান।

পুলিশ পরিষেবা থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়। ওই দায়িত্বে থাকার সময় তিনি কিছুদিন মেঘালয়ের অতিরিক্ত রাজ্যপাল হিসেবেও কাজ করেন।

পরবর্তীতে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে সেই পদে থেকেই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পেলেন আর এন রবি।

ভোটের আগে এই নিয়োগ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Related posts

রাজ্যসভা ভোট: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার প্রার্থী ও বিজেপির রাহুল সিনহার

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব

৬০ লক্ষ বিচারাধীন ভোটার নিয়ে প্রশ্নের মাঝে ভোট প্রস্তুতি পর্যালোচনায় কমিশন, সোমবার ফুল বেঞ্চ