Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা, চারচাকার ধাক্কায় মৃত্যু স্কুটি চালকের - NewsOnly24

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা, চারচাকার ধাক্কায় মৃত্যু স্কুটি চালকের

মহেশতলা: বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। মহেশতলার সম্প্রীতি উড়ালপুরের ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি চালককে ধাক্কা মারে চারচাকা গাড়ি। মৃত্যু হয় ওই স্কুটি চালকের।

ঘটনায় প্রকাশ, সম্প্রীতি উড়ালপুলের উপরে বাটা মোড়ের কাছে একজন স্কুটি চালক যাচ্ছিলেন। মাঝ রাস্তায় আচমকাই খারাপ হয়ে যায় তাঁর গাড়ি। এরপর ওই চালক রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকেন। অভিযোগ, সেই সময় কলকাতার দিক থেকে আশা কোনও একটি গাড়ি ধাক্কা মারে স্কুটি চালককে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই স্কুটির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। স্কুটি চালককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Related posts

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল