Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সুভাষচন্দ্র বসু এবং আরএসএস-বিজেপির মতাদর্শগত ফারাক বোঝালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ - NewsOnly24

সুভাষচন্দ্র বসু এবং আরএসএস-বিজেপির মতাদর্শগত ফারাক বোঝালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ

রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। উদযাপন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ও। এ বিষয়ে মুখ খুলেছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। তিনি আরএসএসের এই অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছেন। নেতাজি আরএসএস-এর আদর্শের সমালোচক ছিলেন বলে তিনি মন্তব্য করেছেন।

নেতাজি-আরএসএস-এর মধ্যে মতাদর্শগত ব্যবধান বিস্তর। সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে এক সাক্ষাৎকারে জানালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। তাঁর মতে নেতাজি ছিলেন বামপন্থী আর আরএসএস দক্ষিণপন্থী।

কলকাতায় আরএসএস-এর তরফ থেকে নেতাজির জন্মদিন পালনের অনুষ্ঠানে শহিদ মিনারে এক সভায় ভাষণ দেবেন সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর আগে অনিতা বসু পাফের এই মন্তব্য অস্বস্তিতে ফেলল হিন্দুত্ববাদী সংগঠনটিকে। সুভাষ কন্যা সরাসরি জানিয়ে দিয়েছেন, নেতাজি সব সম্প্রদায়কে সম্মান জানানোতে বিশ্বাসী। কিন্তু আরএসএস বিজেপি কেউ তা বিশ্বাস করে না।

পিটিআইকে তিনি বলেন, ‘আরএসএস ও বিজেপির মধ্যে সব সম্প্রদায়কে সম্মান জানানোর ভাব দেখতে পাই না। যদি খুব সহজ ভাবে বলি তাহলে বলতে হয়, নেতাজি ছিলেন বামপন্থী। আর ওরা দক্ষিণপন্থী।’

তিনি আরও বলেন, ‘আরএসএসের মতাদর্শ সম্পর্কে যা শুনতে পাই, তা থেকে বলতে পারি যে, নেতাজির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর। এই দুই মতাদর্শ কখনওই এক সঙ্গে যায় না। বহু গোষ্ঠী নিজেদের মতো করে নেতাজির জন্মদিন পালন করতে চায়। তার বেশির ভাগের সঙ্গেই নেতাজির মতাদর্শগত মিল রয়েছে।’

এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয় নেতাজি কি আরএসএসের সমালোচক ছিলেন? এর জবাবে অনিতা বসু পাফ বলেন, ‘ এ নিয়ে নেতাজির কোনও কথা আমি বলতে পারব না। তিনি আরএসএস সদস্যদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেও থাকতে পারেন। আমি এটা জানি নেতাজির মতাদর্শ কী ছিল আরএসএস কী চায়। দুই মূল্যবোধ কখনও একসঙ্গে যায় না।’

অনিতাকে প্রশ্ন করা হয়, নেতাজির মতাদর্শের কাছাকাছি রয়েছে ভারতের কোন রাজনৈতিক দল? তিনি বলেন, ‘নেতাজির সঙ্গে কংগ্রেসের মতাদর্শের অনেক কিছু মেলে।’

Related posts

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের