Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্য বিধানসভায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের - NewsOnly24

রাজ্য বিধানসভায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সোমবার ঠিক দুপুর ১২টায় রাজ্যের বর্ষীয়ান বিধায়ক ও মন্ত্রী সাধন পাণ্ডের দেহ পিস হাভেন থেকে নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান তাঁর সতীর্থ ও শুভানধ্যায়ীরা। বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সাধন পাণ্ডের মারদেহ এসে পৌঁছনোর পর ফুল দিয়ে নিজের শেষ শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার মুম্বইয়ে প্রয়াত হন রাজ্যের বর্ষীয়ান বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডে। রবিবার মুম্বইয়ে প্রয়াত হয়েছেন সাধন পাণ্ডে। রবিবার গভীর রাতে তাঁর দেহ এসে পৌঁছয় দমদম বিমানবন্দরে। সেখানে প্রয়াত সতীর্থর দেহ আনতে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সাধনের দেহ রাতেই বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার নিজস্ব মর্গ ‘পিস ওয়ার্ল্ডে’। সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে আমৃত্যু বিধানসভার সদস্য ছিলেন তিনি। প্রথম বার বড়তলা বিধানসভার উপনির্বাচনে জিতে বিধায়ক হন সাধন। সেই থেকে শুরু। ২০২১ সালে মানিকতলা বিধানসভা থেকে শেষ বার জয় পান তিনি।

বিরোধী গেরুয়া শিবিরের পক্ষ থেকে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, সাধনের মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিধানসভা থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে উত্তর কলকাতার বাসভবনে। সেখান থেকে নিমতলা শ্মশানে হবে তাঁর শেষকৃত্য।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও