প্রথম পাতা খবর জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

366 views
A+A-
Reset

রাজ্যের সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনিদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের এক সম্মেলনে তিনি জানান, জুনিয়র ডাক্তারদের ন্যূনতম বেতন ১০ হাজার এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে।

সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে, যার মধ্যে রয়েছেন ডিপ্লোমাধারী, স্নাতকোত্তর ও পোস্ট ডক্টরেট স্তরের সিনিয়র রেসিডেন্টরা। মুখ্যমন্ত্রী জানান, ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বর্তমান ৬৫ হাজার টাকা বেতন বাড়িয়ে ৮০ হাজার, স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্টদের ৭০ হাজার থেকে ৮৫ হাজার এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা করা হচ্ছে।

এছাড়া, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ও পোস্ট ডক্টরেট ট্রেনিদের জন্যও ১০ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকল স্তরের ডাক্তারদের বেতন বাড়িয়ে তাদের কাজের স্বীকৃতি দেবো।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.