প্রথম পাতা খবর আজ ও তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

আজ ও তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

384 views
A+A-
Reset

ডেস্ক: সকালে ঘনিয়েছে এসেছে আঁধার, রবিবারের মতো আজ ও তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।


দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে যেমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তেমনি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বা হালকা ভারী বৃষ্টি।

আরও পড়ুন: করোনা আবহে অভিনেত্রী সুপর্ণা কুমার পাঁচ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন


পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.