Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শত্রুঘ্ন সিন্‌হাকেই ফের আসানসোলে প্রার্থী করছে তৃণমূল - NewsOnly24

শত্রুঘ্ন সিন্‌হাকেই ফের আসানসোলে প্রার্থী করছে তৃণমূল

মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে সাংসদ শত্রুঘ্ন সিনহা। ছবি: রাজীব বসু

কলকাতা: বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে আসার পর আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিন্‌হাকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই প্রথম বারের জন্য আসানসোল লোকসভায় ‘জোড়াফুল’ ফুটেছিল উপনির্বাচনে। এ বারের লোকসভা ভোটেও তাঁকেই আসানসোলে প্রার্থী করছে বাংলার শাসকদল।

শুক্রবার থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ধর্না শুরু করেছেন মমতা। ধর্নার মাঝে সেখানেই পশ্চিম বর্ধমানের নেতাদের সঙ্গে বৈঠক করেন দিদি। সেখানেই জানিয়ে দেন, আসানসোলে প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন। সূত্রের খবর, দলের পশ্চিম বর্ধমানের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে এই কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ধর্নামঞ্চে ছিলেন আসানসোলের সাংসদও। তিনি বলেন, ‘‘রামকে আমরাও শ্রদ্ধা করি। আমাদের বাড়ির নাম রামায়ণ। আমরা চার ভাই। আমাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। কিন্তু রামকে নিয়ে এই রকম রাজনীতি কখনও হতে দেখিনি।’’ শত্রুঘ্ন আরও বলেন, ‘‘আমি ২৭ বছর বিজেপি করেছি। বাজপেয়ীজিকে দেখেছি। তিনি ছিলেন সদ্ভাবনার সাগর।’’

Related posts

‘১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

‘১৪ বছর মিশনের প্রেসিডেন্ট, তবু ভোটার তালিকায় নাম নেই’—ধর্নামঞ্চে সন্ন্যাসী, তোপ মুখ্যমন্ত্রীর

২০০৬-এর স্মৃতি ফিরিয়ে মেট্রো চ্যানেলে ধর্না মমতার, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ