Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তুফানগঞ্জে চমক! প্রাক্তন পেসার শিবশংকর পালকে প্রার্থী করতে চলেছে তৃণমূল - NewsOnly24

তুফানগঞ্জে চমক! প্রাক্তন পেসার শিবশংকর পালকে প্রার্থী করতে চলেছে তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। বাংলার প্রাক্তন পেসার শিবশংকর পাল এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। সূত্রের খবর, তাঁকে কোচবিহারের তুফানগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে।

এদিন সকালে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন শিবশংকর। বাংলার ক্রীড়ামহলে ‘ম্যাকো’ নামে পরিচিত এই প্রাক্তন ক্রিকেটার দীর্ঘদিন বাংলা দলের হয়ে খেলেছেন এবং অবসর নেওয়ার পরও কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

জানা গিয়েছে, সদ্যসমাপ্ত রনজি ট্রফিতে বাংলা দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর কোচিংয়েই খেলেছেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি ও আকাশ দীপ। বর্তমানে বাঘাযতীনে তাঁর একটি ক্রিকেট অ্যাকাডেমিও রয়েছে।

রাজনৈতিক ময়দানে নামার কারণ হিসেবে শিবশংকর বলেন, তিনি সবসময়ই মাঠের মানুষ। বাংলার হয়ে খেলেছেন সারাজীবন। তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের হেনস্তার ঘটনা তাঁকে ভাবিয়েছে। সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর কথায়, “আমি মাঠের মানুষ। বাংলার হয়ে খেলেছি। এখন দেখছি, বাংলা ভাষা বলার জন্য অনেক জায়গায় মানুষ সমস্যায় পড়ছেন। তৃণমূল সেই অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। তাই এই দলে যোগ দিলাম।”

রাজনীতির ময়দানেও তিনি খেলোয়াড়সুলভ বার্তাই দিয়েছেন—“খেলা হবে।” উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জ কেন্দ্রে জয় পায়নি তৃণমূল। ফলে এবার প্রাক্তন ক্রিকেটারকে প্রার্থী করে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে শাসকদল। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ রাজ্যের ২৯৪টি আসনের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

Related posts

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট চলবে শনিবার পর্যন্ত, কলকাতায় বিকেলে বৃষ্টির সম্ভাবনা

ভোট ঘোষণার রাতে প্রশাসনে বড় রদবদল! সিদ্ধান্তকে ‘স্বৈরাচারী’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

‘এ বার আরও আসন বাড়বে’ গ্যাসের দাম ইস্যুতে পথে মমতা, বিজেপিকে কড়া আক্রমণ