Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুভেন্দু প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে ৩ বছর পর দায়ের FIR - NewsOnly24

শুভেন্দু প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে ৩ বছর পর দায়ের FIR

ডেস্ক: শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু। ঘটনাটি ২০১৮, তৎকালীন মন্ত্রি শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী থাকাকালীন গুলিবিদ্ধ হন শুভব্রত চক্রবর্তী নামে এক যুবক। ১৪ অক্টোবর কলকাতার হাসপাতালে মৃত্যু হয় শুভব্রতর। সেই মামলায় তিন বছর পর এফআইআর দায়ের করলেন শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী।  ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পত্রে নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।


অভিযোগ পত্রে একাধিক প্রশ্ন তুলেছেন মৃতের স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। শুক্রবার সকালে সেই ঘটনার প্রেক্ষিতে শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই মৃত্যু রহস্যের কারণ উদঘাটন করার দাবিতে এফআইআর করেন। তাঁর অভিযোগ, ঘটনাটি প্রথম থেকেই রহস্যজনক। কেন গুলি, কেনই বা এক জন মন্ত্রীর দেহরক্ষী হয়েও অ্যাম্বুলেন্স পেতে দেরি হল, একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।


কিন্তু এতদিন পর কেন এফআইআর? সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী জানিয়েছেন, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন। কিন্তু এখন তিনি ন্যায়বিচার চাইছেন। তাঁর স্বামীর মৃত্যু রহস্যের সত্য প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। ছয়-সাত বছর এই দায়িত্বে থাকার পর কীভাবে আচমকা তিনি গুলিবিদ্ধ হলেন, প্রশ্ন তাঁর। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে এখন ন্যায় বিচার চাইছেন। তাঁর স্বামীর মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাইছেন। 

আরও পড়ুন: ভাতারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২


শুভব্রত চক্রবর্তীর স্ত্রী’র আরও অভিযোগ, চলতি বছরের ২১ মে বেশ কয়েকজন এসে তাঁকে ভয় দেখিয়ে যায়। শুভব্রতর মৃত্যু নিয়ে কোন জায়গা থেকে ফোন এসেছিল কিনা, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেই বিষয়টিও জানতে চান বলে অভিযোগ। মহিলার দাবি, নিশ্চয় এর মধ্যে কোনও রহস্য রয়েছে। তিনি মানসিকভাবে ভেঙেও পড়েছেন। তাই স্বামীর মৃত্যু রহস্যের প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি।

Related posts

বাংলার ভোটে নজরদারি বাড়াতে উদ্যোগ, বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্ত

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার