Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই - NewsOnly24

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

এসআইআর শুনানি ঘিরে নতুন করে বিতর্ক রাজ্য রাজনীতিতে। অসুস্থ প্রাক্তন সাংসদ ও মোহনবাগানের প্রবাদপ্রতিম কর্তা টুটু (স্বপনসাধন) বোস চাইলে তাঁর শুনানি বাড়িতেই হবে—এমনই সাফাই দিয়েছে Election Commission of India। তবে কমিশনের নির্দেশ অনুযায়ী টুটুবাবুর পরিবারের অন্যান্য সদস্যদের আগামী ১৯ জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে হাজিরা দিতে হবে। তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ ও মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বোস।

এর আগে সোমবার রাতে টুটু বোস-সহ তাঁর গোটা পরিবারকে শুনানিতে তলব করা হয়। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। প্রশ্ন ওঠে—টুটু বোসের মতো ব্যক্তিত্বকেও কি নাগরিকত্ব প্রমাণ দিতে হবে? কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন মোহনবাগান সহ-সভাপতি ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর পোস্টকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করে কমিশন।

কমিশনের ব্যাখ্যা, এনুমারেশন ফর্ম পূরণের সময় ‘লিঙ্কেজ কলাম’ ফাঁকা থাকায় পরিবারকে তলব করা হয়েছে। এক্স-এ কমিশনের পোস্টে জানানো হয়েছে, টুটু বোস অসুস্থ হওয়ায় আবেদন করলে নিয়মমাফিক তাঁর শুনানি বাড়িতেই করা হবে। তবে প্রবল সমালোচনার মুখে এই সাফাইকে অনেকেই মুখরক্ষার চেষ্টা বলেই দেখছেন।

Related posts

প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ভোটের আগে মগরাহাট পশ্চিমে বড় ধাক্কা কংগ্রেসে, প্রার্থীই যোগ দিলেন তৃণমূলে

ভবানীপুরে ‘বহিরাগত’ ঢোকানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ—উত্তরপাড়া থেকে তোপ মমতার