Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গ - NewsOnly24

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গ

ডেস্ক: সারা রাতের বৃষ্টিতে ভেসে গেল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়। এর জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।  জল জমে যায় বহু রাস্তায়।  বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত। মৌসুমী বায়ুর সক্রিয়তা সাথে নিম্নচাপের জোড়া প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।


আগামী ২৪ ঘণ্টাও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকাগুলিতেও। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । মৌসুমী বায়ুর সক্রিয়তা সঙ্গে নিম্নচাপের জোড়া প্রভাবে এই ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টাতেও তা জারি থাকবে। বৃহস্পতিবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। আগামী দু ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশিম মেদিনীপুর-কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: রাজ্যের নিম্নমুখী সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

বৃষ্টি বাড়বে নদিয়া, মুর্শিদাবাদ-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। ঝাড়খন্ড থেকে ক্রমশ বিহারের দিকে সরছে নিম্নচাপ। রাজস্থান থেকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবেই আগামী ৩ দিন বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

বিধানসভা ভোটে সিপিএম–আইএসএফ জোটের পথে, আসন নিয়ে দর কষাকষি জারি

কেরলের নাম ‘কেরলম’ অনুমোদনের পর সরব মমতা, বললেন—বাংলার নাম আদায় করেই ছাড়ব

ডেথ গ্র্যাচুইটিতে বড় বদল, এবার সুবিধা পাবেন বিবাহিত কন্যাও—নতুন নির্দেশিকা জারি নবান্নের