Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ - NewsOnly24

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

ফাল্গুনের শেষ লগ্নে ফের বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এর ফলে তাপমাত্রায় ওঠানামা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেলের দিকে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে রবিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়া রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে সতর্কতা জারি করা হয়েছে। সোমবারের জন্য নদিয়া ও হুগলিতেও একই সতর্কতা দেওয়া হয়েছে।

এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সোমবারের পর থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তিন দিন পর থেকে আবার পারদ কিছুটা নামতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৯ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম।

Related posts

মুখ্যমন্ত্রীকে ‘খুনের হুমকি’, বিজেপি মুখপাত্রের পোস্টের স্ক্রিনশট তুলে ধরে নিশানা তৃণমূলের

নর্তকীদের সঙ্গে ফুর্তিতে ব্যস্ত যোগীরাজ্যের ‘সিংঘম’, পশ্চিমবঙ্গেের দায়িত্বে থাকা আইপিএসের ভিডিয়ো ট্যাগ করে খোঁচা মহুয়ার

ভোটের আগে বড় আপডেট, দ্বিতীয় দফায় তালিকায় যুক্ত ১৪৬৮ নতুন ভোটার