Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঝড়বৃষ্টির জোরে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা—তবুও কমবে না গরম - NewsOnly24

ঝড়বৃষ্টির জোরে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা—তবুও কমবে না গরম

সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির মধ্যেও তীব্র গরম থেকে স্বস্তি মিলবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আপাতত গরম ও আর্দ্রতার অস্বস্তি একইভাবে বজায় থাকবে।

সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে কালবৈশাখীর সতর্কতাও জারি হয়েছে। মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস।

রাজ্যের দ্বিতীয় দফার ভোটের দিন বুধবারও আবহাওয়া খুব একটা স্বস্তিদায়ক হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহের শেষ পর্যন্ত প্রায় প্রতিদিনই বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে। তবে এই বৃষ্টিপাত সত্ত্বেও রাজ্যজুড়ে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

Related posts

গোপন বৈঠক বিতর্কে তপ্ত ডায়মন্ড হারবার, হাই কোর্টে গেল তৃণমূল

ভিন রাজ্যে অত্যাচার! ভোটে ‘জবাব’ দিয়ে ফের পঞ্জাবে কর্মস্থলে চোপড়ার পরিযায়ী শ্রমিকরা

প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস