Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ রাজ্যপালের ভাষণে শুরু বিধানসভার বাজেট অধিবেশন - NewsOnly24

আজ রাজ্যপালের ভাষণে শুরু বিধানসভার বাজেট অধিবেশন

কলকাতা: বুধবার শুরু বিধানসভার বাজেট অধিবেশন, ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভার সচিবালয় জানিয়েছে, এ দিন দুপুর ২টো থেকে রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

এই নিয়ে তৃতীয়বার বিধানসভায় আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ সম্প্রচার করাই রীতি। এর আগে রাজভবন-নবান্ন সংঘাতের জেরে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার সরাসরি সম্প্রচার করা হয়নি। এ দিন রাজ্যপালের বক্তৃতার দিকে নজর থাকবে সকলেরই।

Related posts

বাতিল ভোটার ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা, কর্মীদের দিলেন বিশেষ নির্দেশ

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটের দুদিন আগে তালিকায় নাম উঠলেই ভোটের অধিকার

টলিউডে টেকনিশিয়ানের মৃত্যু, পরিবারের পাশে ‘দেবদূত’ দেব