Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুরভোট : ফের সর্বদল বৈঠকের ডাক নির্বাচন কমিশনের - NewsOnly24

পুরভোট : ফের সর্বদল বৈঠকের ডাক নির্বাচন কমিশনের

রাজ্যের বুকে সামনেই রয়েছে চার চারটি পুরসভার নির্বাচন। আর এই ভোট নিয়ে আলোচনা করতেই ফের একবার সর্বদল বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন।

এই সর্বদল বৈঠকটি হবে বুধবার বিকেলে কমিশনের দফতরেই। এই বৈঠকের ব্যাপারে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, বৈঠকে প্রত্যেক রাজনৈতিক দলের থেকে দু’জন করে প্রতিনিধি থাকতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারির ১২ তারিখে রাজ্যের চার পুর নিগম আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করে আগেই রাজ্যের সাধারণ মানুষকে জানিয়েছে কমিশন।

কমিশনের তরফে এটাও জানানো হয় যে, এই ভোটের গণনা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এক্ষেত্রে বিজেপি-র তরফে আবেদন, আরও কিছু দিন পিছিয়ে দেওয়া হোক এই নির্বাচন পর্ব। একই সঙ্গে অভিযোগ যে, এই ভোট নিয়ে মেনে চলা হচ্ছে না কলকাতা হাই কোর্টের রায়।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের