Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি, মোতায়েন ৯০ হাজার বিএসএফ জওয়ান - NewsOnly24

ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি, মোতায়েন ৯০ হাজার বিএসএফ জওয়ান

কলকাতা: বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত। সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। ইতিমধ্যেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার সীমান্ত জুড়ে ৯০ হাজার জওয়ান মোতায়েন করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রাপোল সীমান্ত।

বন্ধ রয়েছে সড়কপথে পরিবহণ, রেল পরিবহণ, এমনকি, ভারত-বাংলাদেশের আকাশসীমাও আপাতত অতিক্রম করার উপায় নেই দু’দেশের বিমানের। সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ ছিল ঢাকার শাহজালাল বিমানবন্দর।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী