Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বেহালার পর দিনই পথদুর্ঘটনায় ছাত্রের মৃত্যু নদিয়ায় - NewsOnly24

বেহালার পর দিনই পথদুর্ঘটনায় ছাত্রের মৃত্যু নদিয়ায়

কলকাতার বেহালার দুর্ঘটনার ক্ষত ফিরল নদিয়ার তেহট্টের নাজিরপুরে। শনিবার পলাশিপাড়ার কুলগাছিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক ছাত্রের।

শুক্রবার সকালে কলকাতার বেহালার দুর্ঘটনায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালা চৌরাস্তায়। পর দিন নদিয়ার পলাশিপাড়া থানার কুলগাছিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চতুর্থ শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় পলাশীপাড়া থানার কুলগাছির বেতাই-পলাশি রাজ্য সড়কে।

জানা গিয়েছে, ১২ বছরের ওই ছাত্রটি রাজ্য সড়কে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ে একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রটির। দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

উল্লেখ্য, বেহালার ঘটনায় জনতা অভিযুক্ত লরিচালকের শাস্তি দাবি করেছিল। শুক্রবারই ওই লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত ওই ঘটনায় মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্র্যাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার পর জোর দেওয়া হয়েছে ট্র্যাফিক ব্যবস্থায়।

Related posts

ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে পথে তৃণমূল, ২ জুন ধরনায় মমতা, নানুরে অভিষেক

সোমবারই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ! অর্থ দপ্তর নিজের হাতেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাহুল-মমতার দীর্ঘ ফোনালাপ, ৬ জুনের ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে জোর জল্পনা