ইমন কল্যাণ সেন
পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ নিয়োগ। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল সুব্রত গুপ্ত-কে। মহাকরণ সূত্রে এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুব্রত গুপ্ত। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের সময়ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল তাঁকে। নির্বাচন পরিচালনা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের মত।নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কাঠামোয় একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সেই আবহেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে সুব্রত গুপ্তর নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে সূত্রের খবর।উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে নতুন দায়িত্ব বণ্টনের প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যে।