Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জ্ঞানব্যাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষার কাজ শুরু, ফের আবেদন সুপ্রিম কোর্টে - NewsOnly24

জ্ঞানব্যাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষার কাজ শুরু, ফের আবেদন সুপ্রিম কোর্টে

বারাণসী: জ্ঞানব্যাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষায় অনুমতি দিয়েছে ইলাহাবাদ হাইকোর্টের। আবারও সমীক্ষার শুরুর অনুমতি পেয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া)। নির্দেশ মতোই সমীক্ষার কাজ শুরু করেছে এএসআই। তবে হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ফের সুপ্রিম কোর্টে মসজিদ কমিটি।

চারজন মহিলার একটি পিটিশনে দাবি করা হয়েছিল, হিন্দু মন্দির ধ্বংস করার পরে এই মসজিদটি তৈরি করা হয়েছিল কিনা তা নির্ধারণ করার একমাত্র উপায় পুরাতাত্ত্বিক সমীক্ষা। সেই আবেদনের উপর ভিত্তি করে গত ২১ জুলাই পুরাতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসীর আদালত।

সেই নির্দেশ মতোই ২৪ জুলাই সমীক্ষা শুরু করেছিল এএসআই। কিন্তু এরই মধ্যে মসজিদ কমিটির তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়। মসজিদ কমিটির যুক্তি ছিল যে কাঠামোটি এক হাজার বছরেরও বেশি পুরনো এবং যে কোনো খনন এটিকে অস্থিতিশীল করে তুলতে পারে, যার ফলে এটি ভেঙে যেতে পারে। কমিটি আরও যুক্তি দিয়েছিল যে এই জাতীয় কোনো সমীক্ষা ধর্মীয় স্থানগুলির আশেপাশে বিদ্যমান আইন লঙ্ঘন করে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৪৮ ঘণ্টার জন্য বারাণসী জেলা আদালতের নির্দেশের (জ্ঞানবাপী চত্বরে পুরাতাত্ত্বিক সমীক্ষা) উপর স্থগিতাদেশ দিয়েছিল। ওই সময়সীমার মধ্যে এ বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

তবে, মসজিদ চত্বরে কোনো রকম সমীক্ষার বিরোধিতা করে মসজিদ কমিটির তরফে যে আবেদন জানানো হয়েছিল, বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকরের বেঞ্চ তা খারিজ করে দেয়।

হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা হাইকোর্টের বলেছেন, ওই স্থানের মন্দির সম্পর্কে “সত্য” এ বার বেরিয়ে আসবে। তবে মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করেছে। শীর্ষ আদালত সূত্রে খবর, আবেদনটির শুনানি হবে আজ।

Related posts

পাহাড়ে প্রার্থী দিচ্ছে না তৃণমূল, দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে অনীত থাপার দলকে সমর্থন

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের চমক, প্রার্থী বিজেপি ছেড়ে আসা ভূমিপুত্র পবিত্র কর

তুফানগঞ্জে চমক! প্রাক্তন পেসার শিবশংকর পালকে প্রার্থী করতে চলেছে তৃণমূল