Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চন্দ্রনাথ রথ খুনের পর কড়া নিরাপত্তা শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর পাশে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ - NewsOnly24

চন্দ্রনাথ রথ খুনের পর কড়া নিরাপত্তা শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর পাশে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নিরাপত্তায় বড়সড় পরিবর্তনের পথে প্রশাসন। আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার পর নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য ও কেন্দ্র— দুই পক্ষই। নবান্ন সূত্রে খবর, আগামী কয়েক মাস শুভেন্দুর নিরাপত্তায় একসঙ্গে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিশেষ দল।

গত ৬ মে রাতে মধ্যমগ্রামে খুন হন শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনার পর থেকেই প্রশাসনের উদ্বেগ বেড়েছে। সূত্রের দাবি, এই ঘটনার জেরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে আসছিলেন শুভেন্দু। পরে বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর উপর একাধিক হামলার অভিযোগ ওঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে জ়েড ক্যাটাগরির নিরাপত্তা দেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে পর্যন্ত সেই নিরাপত্তা বহাল ছিল।

শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্য পুলিশের তরফেও তাঁর নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও আপাতত তুলে নেওয়া হচ্ছে না। ফলে দুই স্তরের নিরাপত্তা বলয়েই থাকবেন শুভেন্দু।

যদিও ঘনিষ্ঠ মহলের দাবি, অতিরিক্ত নিরাপত্তা বা কড়াকড়ি ব্যক্তিগত ভাবে খুব একটা পছন্দ নয় মুখ্যমন্ত্রীর। প্রশাসনের এক কর্তার কথায়, “নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবে তা যেন মুখ্যমন্ত্রীর স্বাভাবিক কাজকর্মে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।”

Related posts

রবীন্দ্রজয়ন্তীতে গান-কবিতায় মুখর হাওড়ার এইচআইটি হাউসিং, সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলল প্রজন্মের মেলবন্ধন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ থলপতি বিজয়ের, প্রথম ভাষণেই ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের বার্তা

মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে সুব্রত গুপ্ত, মহাকরণের বিজ্ঞপ্তিতে ঘোষণা