Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা - NewsOnly24

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

গরমে হাঁসফাঁস। ছবি: রাজীব বসু

দক্ষিণবঙ্গে আবার ফিরছে গরমের দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দু’এক পশলা বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুকনোই থাকবে।

উত্তরবঙ্গের কিছু জেলায় এখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও হতে পারে বৃষ্টি। মঙ্গলবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। তবে সপ্তাহের বাকি দিনগুলোতে উত্তরে তেমন কোনও সতর্কতা নেই।

উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আসেনি। ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর তাপমাত্রা কিছুটা স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গত সপ্তাহে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছিল। তবে সেই প্রভাব এখন নেই। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি, যা প্রায় স্বাভাবিকের কাছাকাছি। তবে গরম ও ভ্যাপসা আবহাওয়া আরও কিছুদিন চলতে পারে বলেই ইঙ্গিত।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট