Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মল্লিকবাজারের রাস্তার ধারের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন - NewsOnly24

মল্লিকবাজারের রাস্তার ধারের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন

ডেস্ক: একাদশীতে  কলকাতার এক নামী রেস্তরাঁয় (Resturant) ভয়াবহ অগ্নিকাণ্ড। মল্লিক বাজারের (Mullick Bazar) নামী ‘সিরাজ’ রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। সুরক্ষার স্বার্থে হোটেলের গ্রাহকদের সবাইকে নিরাপদে বের করে দেওয়া হয়। 

আরও পড়ুন: ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়


গোটা এলাকার বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কোনওভাবে যাতে আগুন  না ছড়িয়ে পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে। দমকল সূত্রে খবর, আগুন অনিয়ন্ত্রিত। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এলাকায় পরপর একাধিক হোটেল রেস্তোরাঁ রয়েছে, এবং মধ্য কলকাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এটি, ফলে দ্রুত আগুন নেভাতে তত্‍পর দমকল।দমকলের প্রাথমিক অনুমান, রান্নাঘরে রান্না করার সময় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

Related posts

২০০৬-এর স্মৃতি ফিরিয়ে মেট্রো চ্যানেলে ধর্না মমতার, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ

বঙ্গোপসাগরের জলীয় বাষ্পে বদলাচ্ছে আবহাওয়া, রবিবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক