প্রথম পাতা খবর পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি

পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি

428 views
A+A-
Reset

পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার হেরিটেজ করিডরের কাছে পরিক্রমা মার্গের একটি দেওয়ালে ওডিয়া ও ইংরেজিতে লেখা হুমকি-বার্তা চোখে পড়ে।

স্থানীয়দের দাবি, বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে বলা হয়েছে—‘সন্ত্রাসবাদীরা জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করবে।’ সঙ্গে একাধিক ফোন নম্বরও লেখা ছিল।

হুমকির খবর ছড়াতেই স্থানীয়রা দেওয়ালের লেখা মুছে দেন। পুলিশ দ্রুত তদন্তে নেমেছে। অভিযোগ, ওই এলাকার একাধিক আলো ভেঙে দেওয়া হয়েছে, যা সিসিটিভির নজরদারিতে থাকে এবং সব সময় পুলিশি পাহারায় থাকে। তবুও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.