প্রথম পাতা খবর শমসেরগঞ্জ-সুতি ক্রমশ স্বাভাবিক, দাবি জঙ্গিপুর পুলিশ সুপারের

শমসেরগঞ্জ-সুতি ক্রমশ স্বাভাবিক, দাবি জঙ্গিপুর পুলিশ সুপারের

398 views
A+A-
Reset

মুর্শিদাবাদ: শমসেরগঞ্জ এবং সুতিতে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, জানালেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘অশান্তি মোকাবিলায় জ়িরো টলারেন্স নীতি নিয়েছে পুলিশ।’’

পুলিশের দাবি, নতুন করে অশান্তির কোনও ঘটনা ঘটেনি। তবে শনিবার পর্যন্ত মোট ১৩৮টি মামলা রুজু হয়েছে, গ্রেফতার হয়েছেন ২৮৯ জন।

পুলিশ সুপার জানান, আস্থা ফিরে পাওয়ায় প্রায় ১০০টি পরিবার ঘরে ফিরেছে। আরও পরিবারের ফেরার সম্ভাবনা রয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জাফরাবাদ-সহ তিনটি এলাকায় নতুন পুলিশ ক্যাম্পও করা হয়েছে।

তবে প্রশাসনিক সূত্র বলছে, এখনও অন্তত ২০০ পরিবার ঘরছাড়া। তদন্তে সহায়তায় গঠিত হয়েছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ফরেন্সিক টিমও এলাকায় তদন্ত করছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.