Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যের নিম্নমুখী সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও - NewsOnly24

রাজ্যের নিম্নমুখী সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

ডেস্ক: কমছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টা নতুন করে কোভিড সংক্রামিত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। মৃত্যু হয়েছে ৬৯ জনের। ২ হাজার ১২ জন সুস্থ হয়েছেন।  


বুধবার রাজ্যে সংক্রমণে উত্তর ২৪ পরগনার প্রায় সমান পূর্ব মেদিনীপুর। উত্তর ২৪ পরগনায় ৪৩৫ জন ও পূর্ব মেদিনীপুরে ৪৩২ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। কলকাতায় খোঁজ মিলেছে ৩৭৭ জন করোনা রোগীর। এছাড়া জলপাইগুড়িতে ২৩৪ জন ও হাওড়ায় ২০২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। বাকি জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা ২০০-র নীচে। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৪.৭১ লক্ষ। 

আরও পড়ুন: সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের


রাজ্যে এদিন করোনায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। কলকাতায় ১৩ ও উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। নদিয়া ও দার্জিলিংয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭,১১৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৪০%।   

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের