Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ৬ জেলায় থাকছে ১০৭১ কোম্পানি  - NewsOnly24

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ৬ জেলায় থাকছে ১০৭১ কোম্পানি 

ডেস্ক: রাত পোহালেই ভোট–পঞ্চমী। রক্তস্নাত চতুর্থ দফা থেকে শিক্ষা নিয়ে কমিশন চাইছে সমন্বয় বজায় রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করুক। পঞ্চম দফার ভোট হবে রাজ্যের ৬টি জেলার ৪৫টি আসনে। এই দফায় থাকছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পংয়ের ১টি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন, নদিয়ার ৮ আসন, পূর্ব বর্ধমানের ৮ আসন।

আর এই দফার ভোটের জন্য থাকছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাজে লাগানো হবে ৮৫৩ কোম্পানি বাহিনী। বাকিদের রাখা হবে রিজার্ভ বেঞ্চে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
ইতিমধ্যেই স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করা, সেনা মোতায়েন. কুইক রেসপন্স টিমের টহল শুরু হয়েছে এই অঞ্চলগুলিতে।

আরও পড়ুন: কোভিড বিধি অমান্য করেই নববর্ষে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট চলল হালখাতার পুজো


পঞ্চম দফায় বারাসতে থাকছে ৬৯ কোম্পানি, ব্যারাকপুরে  ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধান নগরে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, কৃষ্ণনগরে ১১ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাটে  ১৪০ কোম্পানি,শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯। প্রতিটি সেক্টর অফিসে একজন এএসআই ও ৪ জন কনস্টেবল থাকছেন।

Related posts

যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? কীভাবে চেক করবেন আবেদন স্ট্যাটাস, জানুন ধাপে ধাপে

বাংলার ভোটে নজরদারি বাড়াতে উদ্যোগ, বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্ত

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী