Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এবার লক্ষ্য শিল্প, দুর্গাপুরে ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

এবার লক্ষ্য শিল্প, দুর্গাপুরে ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

ডেস্ক: রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর এবার লক্ষ্য শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যকে এক নম্বরে নিয়ে যাওয়াই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের৷ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল হাবে একটি পলিফিল্ম কারখানার শিলান্যাসের অনুষ্ঠানে গিয়ে এই সংক্রান্ত ঘোষণা করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এই বোর্ডের চেয়ারম্যান তিনি নিজেই হবেন। পাশাপাশি এদিন একগুচ্ছ বিনিয়োগ সংক্রান্ত তথ্য দেন তিনি।

করোনা পরিস্থিতির মধ্যেও এ রাজ্যে দারিদ্র্য কমানো হয়েছে ও কর্মসংস্থান বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশে যখন কর্মসংস্থান কমছে, আমরা তখন ৪০ শতাংশ দারিদ্র্য কমিয়েছি। ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়েছি।’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য ইতিমধ্যেই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে এক নম্বরে পৌঁছেছে৷ এবার শিল্পে বিনিয়োগের ক্ষেত্রেও বাংলাকে এক নম্বর হবে৷ এটা আমি কথা দিচ্ছি৷’

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল


পানাগড়ে পলিফিল্ম প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি একাধিক পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ এর পাশাপাশি দুর্গাপুর, জামুড়িয়া, হাওড়া, জামালপুরের মতো বিভিন্ন জায়গায় বেশ কিছু শিল্প প্রকল্পেরও সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ দিনই প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হল যেখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ এর পাশাপাশি রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেও প্রায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সামজিক স্কিমের ক্ষেত্রে এক নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ‘দুয়ারে সরকার’ ও ‘লক্ষীর ভাণ্ডার’-এর মতো প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, এই সব স্কিমের ফর্ম তুলতে মানুষের ভিড় বাড়ছে, তাই সেই সব মানুষকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একসঙ্গে সবার ভিড় করার কোনও প্রয়োজন নেই। কবে কোথায় ফর্ম দেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে।’

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?