Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আরও ১৪ দিনের জেল হেফাজত, শুনানির পর দলীয় নেতাদের পঞ্চায়েত নিয়ে নির্দেশ অনুব্রতর - NewsOnly24

আরও ১৪ দিনের জেল হেফাজত, শুনানির পর দলীয় নেতাদের পঞ্চায়েত নিয়ে নির্দেশ অনুব্রতর

অনুব্রত মণ্ডল। প্রতীকী ছবি

আসানসোল: গরু পাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। শুক্রবার আদালতে হাজির করানো হয় অনুব্রতকে। কিন্তু গত শুনানির মতো এই শুনানিতেও জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানান, আগামী ২২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তত দিন পুলিশ হেফাজতেই থাকবেন তৃণমূল নেতা।

এ দিন বেলা ১১টা নাগাদ অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করে সিবিআই। শুনানির পর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আদালত চত্বরে দেখা করেন অনুব্রত। পঞ্চায়েত ভোটের জন্য এখন থেকে ঝাঁপানোর পরামর্শও দেন তিনি।

এ ব্যাপারে বীরভূমের তৃণমূল নেতা তথা আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘দাদা আমাদের সঙ্গে কথা বললেন। জেলার সব ব্লকের নেতারা এসেছিলেন কথা বলতে। পঞ্চায়েত ভোটে ভাল ফল করার নির্দেশ দিলেন দাদা।’’ তবে আদালতের পথে অথবা জেলে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো জবাব দেননি তৃণমূল নেতা।

Related posts

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের