প্রথম পাতা খবর রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম

9 views
A+A-
Reset

রাজ্যসভা নির্বাচনের আগে প্রার্থিতালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে দল জানায়, রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে।

তালিকায় রয়েছেন বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।

আগামী ১৬ মার্চ ভোট। দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনেও নির্বাচন হবে। বিধায়ক সংখ্যার ভিত্তিতে চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত।

রাজীব কুমারের মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তাঁর মানহানির মামলা রাজনৈতিক মহলে চর্চিত হয়েছিল। এবার সংসদের উচ্চকক্ষে তাঁর যাওয়া নতুন মাত্রা যোগ করল।

বাবুল সুপ্রিয়কে বিধানসভায় প্রার্থী না করে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তও তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রে ইঙ্গিত, রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি তাঁর ব্যক্তিগত পেশাগত কাজেও যাতে ব্যাঘাত না ঘটে, সেই ভাবনাও রয়েছে।

অভিনেত্রী কোয়েল মল্লিকের মনোনয়ন নিয়ে চমক কম নয়। রাজ্যের চলচ্চিত্র জগতের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন নয়। এর আগেও একাধিক অভিনেতা-অভিনেত্রীকে সাংসদ বা বিধায়ক করেছে দল।

রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এই তালিকা স্পষ্ট বার্তা দিচ্ছে—রাজনীতি ও জনপরিসরের বিভিন্ন ক্ষেত্র থেকে মুখ তুলে আনতে চাইছে দল। এখন নজর, ভোটে ফল কী দাঁড়ায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.