Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তিথি অনুযায়ী আজ শারদোৎসব শেষে দশমী, অনেক জায়গায় প্রতিমা বিসর্জন - NewsOnly24

তিথি অনুযায়ী আজ শারদোৎসব শেষে দশমী, অনেক জায়গায় প্রতিমা বিসর্জন

কলকাতা: তিথি অনুযায়ী শনিবার শারদোৎসব শেষে বিজয়া। প্রথা মেনে বিজয়া দশমীর বিসর্জন শুরু হবে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে।

এ বছর দশমী তিথি চলবে দিন ধরে। অতএব, দশেরা ১২ অক্টোবর না কি ১৩ তারিখে এই নিয়ে বিভ্রান্তি রয়েছে। দৃক পঞ্চং অনুসারে, বিজয়াদশমী ১২ অক্টোবর শনিবার উদযাপিত হবে।

আজ মূলত বাড়ির দেবী প্রতিমা বিসর্জন হবে। বিসর্জনের জন্য কলকাতার ১৬টি গঙ্গার ঘাটে প্রস্তুতি সম্পন্ন করেছে কলকাতা পুরসভা, পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ। একসঙ্গে সমন্বয় করে তারা এই বিসর্জন প্রক্রিয়ায় কাজ করবেন।

বারোয়ারি পুজোগুলোর বিসর্জন শুরু হবে রবিবার থেকে, এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তার আগে পর্যন্ত দর্শনার্থীদের জন্য কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ এখনও খোলা থাকবে, যাতে উৎসবের শেষ মুহূর্ত উপভোগ করা যায়।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?