Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শিবরাত্রিতে টালিগঞ্জে আগুন! প্রাণ বাঁচাতে পথে নুসরত-যশ, সায়ন্তিকা, শুভ্রজিৎ-রা - NewsOnly24

শিবরাত্রিতে টালিগঞ্জে আগুন! প্রাণ বাঁচাতে পথে নুসরত-যশ, সায়ন্তিকা, শুভ্রজিৎ-রা

শিবরাত্রির সকালেই বড়সড় বিপদের মুখে পড়েছিল টালিগঞ্জের একটি বহুতল আবাসন। টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের ওই আবাসনের পঞ্চম তলায় আচমকা আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ও কালো ধোঁয়া। প্রাণ বাঁচাতে বাসিন্দাদের সঙ্গে রাস্তায় নেমে আসেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, অভিনেত্রী নুসরত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক খ্যাতনামী।

দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নুসরত জাহান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবাই নিরাপদে আছেন।

কী ভাবে আগুন লাগল? পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, পাঁচতলার এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজোর সময় প্রদীপ জ্বালানো হয়েছিল। প্রদীপ নিভিয়ে না রেখেই তাঁরা নীচে নামেন। অনুমান, সেখান থেকেই আগুনের সূত্রপাত।

যে তলায় আগুন লাগে, তার ঠিক উপরের তলাতেই যশ-নুসরতের ফ্ল্যাট। দুই শিশুসন্তানকে নিয়ে দ্রুত নেমে আসেন তাঁরা। শুভ্রজিৎ জানান, ১৮ তলায় তাঁর বাস। অসুস্থ মাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে সময় লাগে, কারণ লিফট বন্ধ করে দেওয়া হয়েছিল। ধোঁয়ায় ঢেকে যায় আবাসনের একাংশ।

এ ছাড়াও জানা গিয়েছে, ওই আবাসনে প্রাক্তন রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়-এর তিনটি ফ্ল্যাট রয়েছে। একটি ফ্ল্যাটে থাকা ১৪টি সারমেয়কেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

অল্পের জন্য বড় বিপদ এড়াল টালিগঞ্জের এই তারকাবহুল আবাসন। তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ জানার চেষ্টা করছে দমকল কর্তৃপক্ষ।

Related posts

ছাব্বিশের ভোটে তৃণমূলের মাস্টারপ্ল্যান, বারাসত-জঙ্গিপুর-বহরমপুরে কোর কমিটি ঘোষণা

প্রেমদিবসে নজিরবিহীন পোস্ট মুখ্যমন্ত্রীর, ভালবাসার ভাষায় ভালবাসার ভাষায় রাজনৈতিক বার্তা?

এসআইআর শুনানি শেষ, বাদ যেতে পারে ৮৪ লক্ষ নাম—আপিলের নিয়ম কী?