Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বইমেলায় যাতায়াত আরও সহজ, সুবিধার্থে অতিরিক্ত বাস ও মেট্রো - NewsOnly24

বইমেলায় যাতায়াত আরও সহজ, সুবিধার্থে অতিরিক্ত বাস ও মেট্রো

শুরু হয়ে গেছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের যাতায়াতে সুবিধা দিতে পরিবহণ দফতর ও কলকাতা মেট্রো একাধিক বিশেষ ব্যবস্থা নিয়েছে। শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত বাস চালানোর পাশাপাশি বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে।

বইমেলা স্পেশাল বাস পরিষেবা

করুণাময়ী বাস টার্মিনাস থেকে:

শিয়ালদহ, হাওড়া, রাজাবাজার, গড়িয়াহাট, পর্ণশ্রী, যাদবপুর, উল্টোডাঙা, বারাসত, ব্যারাকপুর, ঠাকুরপুকুর-সহ একাধিক রুটে বাস চলবে।

ময়ূখ ভবন বাস স্ট্যান্ড থেকে:

উল্টোডাঙা, রথতলা (ডানলপ), বেলগাছিয়া, বারাসত ও ব্যারাকপুরের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

শাটল পরিষেবা:

শিয়ালদহ, রাজাবাজার ও হাওড়ার জন্য বইমেলা স্পেশাল শাটল বাস চালু করা হয়েছে।

মেট্রো পরিষেবায় বদল

বইমেলা উপলক্ষে অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল।

গ্রিন লাইন-১ (সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ) রুটে বাড়তি ট্রেন চলবে।

সোমবার থেকে শনিবার ১২২টি মেট্রো চলবে।

২ ও ৯ ফেব্রুয়ারি (রবিবার) ৭৪টি মেট্রো চালানো হবে।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী