Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ হতেই সংসদে তুমুল হট্টগোল, 'যথাযথ পদ্ধতি' না মানার অভিযোগ কংগ্রেসের - NewsOnly24

মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ হতেই সংসদে তুমুল হট্টগোল, ‘যথাযথ পদ্ধতি’ না মানার অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হল লোকসভায়। রিপোর্টে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। যা নিয়ে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধীদের মধ্যে বিতণ্ডা চরমে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুলতুবি হয়ে যায় লোকসভা।

এথিক্স কমিটির রিপোর্টে প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী তারুর বলেছেন, “অবিশ্বাস্য ভাবে অপর্যাপ্ত রিপোর্ট। একজন সদস্যের মতে, এটি আড়াই মিনিটের মধ্যে গৃহীত হয়েছে বলে মনে হচ্ছে। সেখানে কোনও যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি। যারা অভিযোগ করেছে তাদের জেরা করার চেষ্টা করা হয়নি এবং একই সঙ্গে একজন সদস্যকে বহিষ্কারের মতো একটি বড় শাস্তির উপসংহার টেনে দেওয়া হয়েছে। এমন কঠোর সিদ্ধান্তে যে ভাবে পৌঁছানো হয়েছে, তা সত্যিই লজ্জাজনক।”

একই সঙ্গে তারুর আরও বলেন, “বিরোধী ইন্ডিয়া জোট মনে করে এটা ন্যায়বিচারের সঙ্গে শাসকের প্রতারণা। যা ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত অবাঞ্ছিত নজির সৃষ্টি করবে…এই সবই আমাদের কাছে একটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর অন্য কিছুই নয়। রাজনৈতিক প্রতিহিংসার এমন নজির আর নেই।”

এ দিন বেলা ১২টার পর এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ে লোকসভায়। রিপোর্ট জমা পড়ার পর তুমুল শোরগোল শুরু হয়। হইচইয়ের মাঝে সভা মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি রাখার ঘোষণা করা হয়।

সূত্রের খবর, বৃহস্পতিবারই স্পিকার ওম বিড়লা জানিয়েছিলেন, এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার আধ ঘণ্টার মধ্যে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে। একাংশের মতে, মহুয়ার সাংসদ পদ থাকছে না খারিজ হচ্ছে, তা শুক্রবারেই চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রিপোর্ট পেশ হওয়ার পর যে ভাবে হই-হট্টগোল বেঁধেছে, তাতে জল কোন দিকে গড়়ায় সেটাই দেখার!

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও