Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বঙ্গোপসাগরে ভূমিকম্প! পুরীর কাছে কেঁপে উঠল সাগরের তলদেশ, কম্পন বাংলাদেশেও - NewsOnly24

বঙ্গোপসাগরে ভূমিকম্প! পুরীর কাছে কেঁপে উঠল সাগরের তলদেশ, কম্পন বাংলাদেশেও

সোমবার বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এ দিন সকাল ৮ টা ৩২ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

এনসিএস-এর দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের উৎসস্থল ছিল পুরী থেকে ৪২১ কিলোমিটার পূর্বে ও ভুবনেশ্বর থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। 

ও দিকে, ভূমিকম্পের ফলে উদ্ভূত কম্পন টের পাওয়া গিয়েছে ঢাকা-সহ বাংলাদেশের বেশ কিছু জায়গাতেও। ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯ টা ৫ মিনিট নাগাদ ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও