প্রথম পাতা খবর ভোটপ্রচারে বেরিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী

ভোটপ্রচারে বেরিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী

399 views
A+A-
Reset

ডেস্ক: ভোটপ্রচারে বেরিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী। ভাঙচুর চালানো হলো তৃণমূল প্রার্থীর গাড়ি অভিযোগের তীর বিজেপির দিকে, মঙ্গলবার খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা: পার্থ প্রতীম দাসের উপর বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের উপস্থিতিতে বিজেপির মিছিল থেকে সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকি তৃণমূল প্রার্থী পার্থ বাবুর গাড়ীও ভাঙচুর হয় বলে অভিযোগ তৃণমূলের, ঘটনাটি ঘটেছে খেজুরির বীরবন্দর বাজারের পাটনা এলাকার ঘটনা।


তৃণমূল প্রার্থী পার্থবাবুর অভিযোগ খেজুরির বীরবন্দর এলাকা সহ পাটনা আলইচক, গ্রামগুলিতে বাড়ি বাড়ি প্রচার সেরে ফিরছিলেন তিনি, তাঁর আগে টোটো সহ মিছিল করে ফিরে এসে তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে গাড়ি রেখে দুরে দাঁড়িয়ে ছিলেন, সেই সময় বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের সমর্থনে বিজেপির একটা মিছিল ওই রাস্তা ধরে আসছিল, বিজেপির মিছিল থেকেই অতর্কিত হামলা চালায় বিজেপি , তৃণমূল প্রার্থীর দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করে এমনকি তাঁকে দেখে অশ্লীল ভাষায় গালাগালি দেওয়ারও অভিযোগ তোলে তৃণমূল প্রার্থী ডঃ পার্থপ্রতিম দাস।

আরও পড়ুন: ‘আমফানের পর ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন মোদীজী, তা আত্মসাৎ করেছে ভাতিজা অ্যান্ড কোম্পানি’, গোসাবায় অমিত শাহ

অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ।
ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের আভ্যন্তরীণ গন্ডগোলেই ভাঙচুর হয়েছে দলীয় প্রার্থীর গাড়ি। এর সঙ্গে বিজেপি যুক্ত নয়।
 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.