Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বেলঘরিয়ায় তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, তদন্তে পুলিশ - NewsOnly24

বেলঘরিয়ায় তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বেলঘরিয়ার রাজীবনগরে বুধবার সকালে উদ্ধার হল তৃণমূল কর্মী রেহান খানের গুলিবিদ্ধ দেহ। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

যুবকের দেহ ব্যস্ত রাস্তার ধারে পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত রেহান খান ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহচর ছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দলীয় কার্যালয়ের সামনে বসে থাকার সময় একদল দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি রেহানের ঘাড়ে লাগে। আশঙ্কা করা হচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় তিনি সারা রাত রাস্তাতেই পড়েছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে।

নিহতের পরিবারের দাবি, তৃণমূল কর্মী সুশান্তের নেতৃত্বেই খুন হতে হয়েছে রেহানকে। জমি সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে বিরোধ চলছিল। ছ’মাস আগেও রেহানের মাথায় বন্দুকের বাট দিয়ে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সুশান্ত। ছ’মাস পর ফের খুনের ঘটনা ঘটল।

এলাকার কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ঘটনার পেছনে কারা রয়েছে, পুলিশ তদন্ত করলেই জানা যাবে। আমরা চাই দোষীদের কঠোর শাস্তি হোক।’’

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের