Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ - NewsOnly24

ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

আগরতলা: বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হল ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সব মিলিয়ে ৩৩৩৭টি বুথে ভোট হবে। তার মধ্যে ১১০০ সংবেদনশীল ও ২৮টি ক্রিটিকাল বুথ রয়েছে। ২৮.১৩ লক্ষ ভোটার রয়েছেন। তার মধ্যে ১৩.৯৮ লক্ষ মহিলা ও ১৪.১৪ লক্ষ পুরুষ। তৃতীয় লিঙ্গের ৭৭ জন ভোটার রয়েছেন।

আগের দিন আগরতলায় উমাকান্ত একাডেমিতে নির্বাচন কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে জানিয়েছেন, রেকর্ড হারে ভোট দিন সবাই। নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের ৩১ হাজার কর্মীর পাশাপাশি অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২৫ হাজার জওয়ান এবং অফিসারকে।

Related posts

প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ভোটের আগে মগরাহাট পশ্চিমে বড় ধাক্কা কংগ্রেসে, প্রার্থীই যোগ দিলেন তৃণমূলে

ভবানীপুরে ‘বহিরাগত’ ঢোকানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ—উত্তরপাড়া থেকে তোপ মমতার