Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চোপড়ায় যুবক-যুবতীকে রাস্তায় ফেলে মার! ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই - NewsOnly24

চোপড়ায় যুবক-যুবতীকে রাস্তায় ফেলে মার! ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই

চোপড়া: যুবক-যুবতীকে বেধড়ক মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব না হলেও তাতে দেখা যাচ্ছে, ঘটনাটি দাঁড়িয়ে দেখছেন সকলেই, কিন্তু বাঁচাতে এগিয়ে আসেননি কেউই।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনাটি চোপড়া ব্লকের। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে রাস্তায় ফেলে তালিবানি কায়দায় বেধড়ক মারধরে অভিযুক্ত জেসিবি নামে এক ব্যক্তি। ভাইরাল ভিডিয়োতেও দেখা যাচ্ছে, তিনি লাঠি হাতে মারধর করছেন। স্থানীয় সূত্রে খবর, চোপড়ার বেশ প্রভাবশালী তৃণমূল নেতা। নাম তাজেমুল। তিনি বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ।

ঘটনায় প্রকাশ, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ-তরুণী। এরপর গ্রামে সালিশিসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ওই প্রভাবশালী ব্যক্তি জেসিবি। অন্য দিকে, চোপড়ার আইসি অমরেন্দু সিংহ জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।

Related posts

ভোটের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল, পূর্ব মেদিনীপুরে নতুন এসপি

বিপর্যয় খাতে বাংলার ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া, সংসদীয় কমিটিতে সরব তৃণমূল

‘গোপনে নাম বাদ দেওয়া হচ্ছে, ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে’—বিস্ফোরক মমতা